কামারখন্দে চাল বিতরণের অনিয়ম
০৮ মে, ২০২৬ ০৮:৪৯ পূর্বাহ্ন

  

কামারখন্দে চাল বিতরণের অনিয়ম

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
১৯-১১-২০২০ ০৮:৪২ অপরাহ্ন
কামারখন্দে চাল বিতরণের অনিয়ম
সিরাজগঞ্জের কামারখন্দে খাদ্যবান্ধব কর্মসূচির প্রতি কেজি ১০ টাকা দরের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে খাদ্যবান্ধব কর্মসূচির দুই জন ডিলারের ওপর। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি তদন্তে উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাতকে প্রধান ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী মেহেদী হাসান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার মন্ডলকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজী জানান, বুধবার (১৮ নভেম্বর) দুপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে গেলে উপজেলার ঝাঐল ইউনিয়নের ঝাঐল নতুন রেল ঢালা এলাকার খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আমিনুল ইসলামের চাল বিতরণ কেন্দ্রে চাল বিতরণের সময় কয়েকটি চালের বস্তা ওজন দেয়া হয়। এতে দেখা যায় আমিনুলের চাল বিতরণ কেন্দ্রের ১২টি বস্তায় বস্তা বাদে প্রতি বস্তায় ২শ’ থেকে ৩শ’ গ্রাম চাল ওজনে কম রয়েছে। অপরদিকে পাইকোশা বাজারে আব্দুস সাত্তারের চাল বিতরণ কেন্দ্রের ৪০টি বস্তায় প্রতি বস্তা বাদে ২শ’ থেকে ৭শ’ গ্রাম পর্যন্ত চাল ওজনে কম পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্ত ডিলারদের চাল বিতরণ করে স্থগিত করে ডিলার আমিনুল ইসলামের ২শ’ ৪৫ বস্তা ও আব্দুস সাত্তারের ২শ’ ৭৪ বস্তা চাল জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় চাল রাখা হয়েছে। উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা জানান, চাল বিতরণে ওজনে কম দেওয়ার খবর পেয়ে দুইজন ডিলারের চাল বিতরণ কেন্দ্র পরিদর্শন করা হয়। প্রাথমিক ভাবে বেশ কিছু বস্তায় চাল ওজনের কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ১৯-১১-২০২০ ০৮:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 423 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com