কামারখন্দে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু
২৯ এপ্রিল, ২০২৬ ০২:০৯ পূর্বাহ্ন

  

কামারখন্দে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
১৯-১১-২০২০ ০৮:২৭ অপরাহ্ন
কামারখন্দে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে আহম্মেদ আলী শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের মৃত ওজিবুল্লাহ শেখের ছেলে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকার হালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই যুবক তার আত্মীয়ের বিয়েতে এসে রেল লাইনের ওপর দিয়ে হাটতে ছিল।

এসময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সাথে কাটা পড়ে আহম্মেদ আলী শেখ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে কোন কিছু জানেন না বলে জানান সিরাজগঞ্জ রেলওয়ে থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) দুরুল হুদা।


সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ১৯-১১-২০২০ ০৮:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 473 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com