শাহজাদপুরে এমপি হাসিবুর রহমান স্বপনের সুস্থতা কামনা করে নিতাই গৌর মন্দিরে বিশেষ প্রার্থনা
২৯ জুন, ২০২৬ ০৫:২৩ অপরাহ্ন

  

শাহজাদপুরে এমপি হাসিবুর রহমান স্বপনের সুস্থতা কামনা করে নিতাই গৌর মন্দিরে বিশেষ প্রার্থনা

দিলীপ গৌর
১৯-১১-২০২০ ০৭:০০ অপরাহ্ন
শাহজাদপুরে এমপি হাসিবুর রহমান স্বপনের সুস্থতা কামনা করে নিতাই গৌর মন্দিরে বিশেষ প্রার্থনা

শাহজাদপুর প্রতনিধি : সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে শাহজাদপুরে গৌর নিতাই সেবা সংঘ আশ্রমে গীতা পাঠ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ নভেম্বর বুধবার রাতে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির এর সকল ভক্তবৃন্দর আয়োজনে প্রায় ২ ঘন্টা ব্যাপি বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের মুল আয়োজক মনোরঞ্জন সাহা। গীতা পাঠ করেন, নিত্য গৌর সাহা। পরে এমপি হাসিবুর রহমান স্বপনের দ্রæত সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানান। মন্দিরে বিভিন্ন এলাকা থেকে ভক্তদের আগমণ ঘটে।শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


দিলীপ গৌর ১৯-১১-২০২০ ০৭:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 416 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com