শিরোনামঃ
দিলীপ গৌর ১৯-১১-২০২০ ০৭:০০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে গতকাল ১৮ নভেম্বর বুধবার সন্ধ্যায় শাকিলা খাতুন (১০) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা ঘটনা ঘটেছে। শাকিলা খাতুন উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি উত্তর পাড়ার আব্দুল ছালামের মেয়ে। জানা যায়, শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি উত্তর পাড়ার কাঠমিস্ত্রি আব্দুল ছালাম সরকারের মেয়ে শাকিলা খাতুন (১০) ছিলো বুদ্ধি প্রতিবন্ধী।
পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসী জানায়। পুলিশ ওই বাড়ীতে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাচ্চু সরকার জানান, আমি আত্মহত্যার খবর পেয়ে শাহজাদপুর থানায় জানাই। পরে ঘটনাস্থলে গিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হই।
আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে শাহজাদপুর থানার উপপরিদর্শক এসআই কাঞ্চন কুমার ও এসআই খলিলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল যায়। পরে শাহজাদপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী ও শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই কাঞ্চন কুমার জানান, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে পাঠানো হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com