শাহজাদপুর খাঁচায় বন্দি ৮টি পাখি খোলা আকাশে অবমুক্ত
২৫ এপ্রিল, ২০২৬ ১১:২৩ অপরাহ্ন

  

শাহজাদপুর খাঁচায় বন্দি ৮টি পাখি খোলা আকাশে অবমুক্ত

দিলীপ গৌর
১৯-১১-২০২০ ০৫:৫৪ অপরাহ্ন
শাহজাদপুর খাঁচায় বন্দি ৮টি পাখি খোলা আকাশে অবমুক্ত

শাহজাদপুর প্রতনিধি : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের পল্লী অঞ্চল পোরজোনা  ইউনিয়নের নন্দলাপুর গ্রামে ছোরহাব দীর্ঘদিন ধরে খাঁচায় বন্ধী এই পাখি গুলো দিয়ে অন্য পাখি শিকার করে বিক্রি করতো বিভিন্ন এলাকায়। পরিবেশবাদী সংগঠন  দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বিষয়টি শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগ করলে গতকাল ১৮ নভেম্বর বুধবার শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা ওই বাড়ীতে গিয়ে পাখি উদ্ধার করে খাঁচায় বন্দি তিন প্রজাতির ৮টি পাখি ২টি বালিহাঁস, ৩টি ঘুঘু,  ৩টি ডাহুক পাখি উদ্ধার করে পাখিগুলো খোলা আকাশে অবমুক্ত করেন।

দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস, পাখি শিকারী ছোরহাব তার ভুল বুঝতে পেরেছে এবং বন্যপ্রাণী আইন তাদেরকে বুঝিয়ে বলার পর তিনি আর কোনদিন পাখি শিকার করবেনা এই মর্মে মুচকেলা দিয়েছেন । উদ্ধার কাজে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের  পরিদর্শক জাহাঙ্গীর কবির, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক সাবিক পরামর্শ দেন। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, অবৈধভাবে  পাখি শিকার ও কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। তাই পাখি শিকারি সবাইকে  সচেতন করতে হবে। ।

 

 


দিলীপ গৌর ১৯-১১-২০২০ ০৫:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 404 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com