শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৯-১১-২০২০ ০৫:২৬ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ইউএনও আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোমিন মন্ডল। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, থানার ওসি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ইউসুফজী খান, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com