গ্রাম আদালত সক্রিয়করণের মাধ্যমে মামলাজট কমানো সম্ভব- ডিডিএলজি সিরাজগঞ্জ
২৭ এপ্রিল, ২০২৬ ০৮:৫৫ অপরাহ্ন

  

গ্রাম আদালত সক্রিয়করণের মাধ্যমে মামলাজট কমানো সম্ভব- ডিডিএলজি সিরাজগঞ্জ

আব্দুল জলিল
১৯-১১-২০২০ ০৪:৪৮ অপরাহ্ন
গ্রাম আদালত সক্রিয়করণের মাধ্যমে মামলাজট কমানো সম্ভব- ডিডিএলজি সিরাজগঞ্জ

স্টাফ রিপোর্টার  সিরাজগঞ্জের ডিডিএলজি তোফাজ্জ্বল হোসেন বলেন, ‘ ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণের মাধ্যমে ছোটখাটো বিষয়ের মামলা জট অনেকাংশে কমে আনা সম্ভব। এতে করে গ্রামের মানুষের  খরচও লাঘব হবে। আর তাৎক্ষণিক ঝামেলা মেটানো সম্ভব বিধায় এই আদালতের প্রতি মানুষের আস্থাও অনেক বেড়ে যাবে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর)  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দিনব্যাপী বিকেন্দ্রিকরণ, পরিবীক্ষন, পরিদর্শন ও মূল্যায়ণ পদ্ধতি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশারায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 তিনি বলেন, ‘ বর্তমান সরকার প্রতিটি ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে ১৩ টি কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।

উপজেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালতের আয়োজনে সভায় উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর এবং গ্রাম আদালত সহকারিগণ অংশ নেন। বক্তব্য রাখেন কোর্স সমনব্য়কারী মো. জাহিদুর, নিজামুল হক ডিএফ ইউএনডিপি, মাসুদ রানা জেলা সমন্বয়কারী। 


আব্দুল জলিল ১৯-১১-২০২০ ০৪:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 574 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com