বেলকুচিতে আবারও স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
২৭ এপ্রিল, ২০২৬ ০৬:৩২ অপরাহ্ন

  

বেলকুচিতে আবারও স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৮-১১-২০২০ ০৯:০৫ অপরাহ্ন
বেলকুচিতে আবারও স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুলদিয়ার গ্রামে আবারও বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি অষ্টম শ্রেনীর ছাত্রীর বাল্যবিয়ে থেকে বন্ধ করলেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ধুলদিয়ার গ্রামে কনের বাড়ীতে গোপন সংবাদের বিত্তিত্বে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন কনের বাড়ীতে ধুলদিয়ার গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী (১৩) এর সাথে তেয়াশিয়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী (২৩) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে বর ও কনের মাতার প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন এবং কনের মাতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৮-১১-২০২০ ০৯:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 658 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com