বেলকুচিতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১
২৮ এপ্রিল, ২০২৬ ০৭:৩৮ অপরাহ্ন

  

বেলকুচিতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৮-১১-২০২০ ০৯:১৮ অপরাহ্ন
বেলকুচিতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে ২ জন নিহত ও ১ জন গুরতর আহত অবস্থায় বেলকুচি উপজেলা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সারে সাতটার দিকে বেলকুচি পৌর একার বয়রাবাড়ীস্থ এমপি রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল চালক সহ ২ জন নিহত হয়। আর ১ জনকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে স্থানিয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে। নিহতরা হলেন, বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামের হাকিম মন্ডলের ছেলে সবুজ মন্ডল (২৭) ও কুদ্দুস মুন্সির ছেলে হযরত আলী ( ২৪)। গুরতর আহত একই গ্রামের সোনাউল্লাহ্'র ছেলে সবুজ রহমান (২২)। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম এই প্রতিবেদককে জানান, আমরা দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ২ জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আর ঘাতক বাস কে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৮-১১-২০২০ ০৯:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 563 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com