কামারখন্দ হাসপাতালে নার্সের অসামাজিক কার্যকলাপ, তদন্ত প্রতিবেদনে বিলম্ব
০৮ মে, ২০২৬ ০৮:৪৯ পূর্বাহ্ন

  

কামারখন্দ হাসপাতালে নার্সের অসামাজিক কার্যকলাপ, তদন্ত প্রতিবেদনে বিলম্ব

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
১৮-১১-২০২০ ০৭:২০ অপরাহ্ন
কামারখন্দ হাসপাতালে নার্সের অসামাজিক কার্যকলাপ, তদন্ত প্রতিবেদনে বিলম্ব

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে রাত্রিতে নার্সের অসামাজিক কার্যকলাপ, এমন একটি অসামাজিক কার্যকলাপের ঘটনার উপজেলা সাস্থ্য কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেছে কর্মরত নিরাপত্তা প্রহরী হামিদুল । অভিযোগ সুত্রে জানা যায়, গত ২ই আগষ্ট রবিবার রাত্রি ১১ টায় সিনিয়র স্টাফ নার্স শারমিন আক্তার বহিরাগত একটি ছেলের সাথে অসামাজিক কথাবার্তায় লিপ্ত হয় পরে রাত্রি ১টার সময় ঐ ছেলেকে শারমিন তার রেষ্ট রুমে নিয়ে যায় । এ ঘটনা দেখে হামিদুল তার সহকর্মী ছাইফুলকে ফোন করলে ছাইফুল অসুস্থ হয়েছে বলে জানায় ।

এমন অবস্থায় হামিদুল একা থাকায় তাদেরকে কিছু বলতে না পেরে পরে ৫ই আগষ্ট ঘটানার বিবরন উল্যেখ করে উপজেলা সাস্থ্য কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেয় । তার পর অভিযোগের ভিত্তিতে ঘটনা সত্যতা উদঘাটনের জন্য উপজেলা সাস্থ্য কর্মকর্তা একটি তদন্ত কমিটি গঠন করে, কিন্তু ঘটনার ৩মাস অতিবাহিত হওয়ার পরও মিলছে না তদন্ত প্রতিবেদন । অভিযুক্ত শারমিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার সাথে শত্রুতা বশত এমন একটি মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে ।

বিষয়টি উর্ধতন কর্মকর্তারা পর্যবেক্ষন করে দেখবেন । এ বিষয়ে উপজেলা সাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. ফারুক হোসেন জানান, অভিযোগ পেয়ে একটি তদন্ত কমিটি করে কিছুদিন সময় দেয়া হয়েছিল পরে তারা সময় বারিয়ে দেওয়ার জন্য অনুরোধ করলে আরও কিছু সময় বারিয়ে দেওয়া হয়েছে । আসা করি অল্প দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আমার হাতে এসে পৌছাবে ।


সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ১৮-১১-২০২০ ০৭:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1111 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com