শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৮-১১-২০২০ ০৬:৪১ অপরাহ্ন |
তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলা প্রশাসকের পর এবার ঘানি টেনে তেল উৎপাদনকারী সেই জাকির দম্পতিকে একটি গরু দিলেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে তাড়াশ থানা চত্বরে মহাপরিদর্শকের পক্ষে ওই দম্পতিকে ৮০ হাজার টাকা মূল্যের একটি গরু প্রদান করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম।
সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে গরু প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম), তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান, তাড়াশ থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক এবং ওসি তদন্ত মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com