আল্লাহর কী কুদরত, বকনা গরু দিচ্ছে দুধ!
২৮ এপ্রিল, ২০২৬ ০৩:৩৯ পূর্বাহ্ন

  

আল্লাহর কী কুদরত, বকনা গরু দিচ্ছে দুধ!

দিলীপ গৌর
১৮-১১-২০২০ ০৬:১৯ অপরাহ্ন
আল্লাহর কী কুদরত, বকনা গরু দিচ্ছে দুধ!

শাহজাদপুর প্রতিনিধি : আল্লাহর কুদরত ছাড়া এ পৃথিবীতে অলৌকিক কোন কিছুই ঘটা সম্ভব নয়। আর এ সত্যতায়ই শাহজাদপুরে বকনা গরু দুধ দেয়ার মতো অলৌকিক ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাধীন কৈজুরী ইউনিয়নের চর কৈজুরী বাজার সংলগ্ন আব্দুল মতিনের বাড়ীতে এ অলৌকিক ঘটনাটি ঘটেছে।

আব্দুল মতিন ১৩ মাস বয়সী এ বকনা গরুটি লালন-পালন করে আসছে। অভাবের তাড়নায় গরুটি বিক্রি করারও সিদ্ধান্ত নিয়েছে। হঠাৎ করে আব্দুল মতিন লক্ষ্য করে তার গরুটির দুধের বাট দুধে ভরে স্ফীত হয়ে আছে। যদিও বকনা গরুটি গাভীও নয় এবং তাকে কোন বীজও দেয়া হয়নি।

অথচ, দুধে বাট ভরা দেখে কৌতুহল বসতঃ আব্দুল মতিন দুধ দোহন করতে বসে এবং বকনা গরুটি আধা লিটার থেকে এক লিটার পর্যন্ত দুধ দেয়। প্রায় ১৫ দিন যাবৎ গরুটি এ দুধ দিয়ে যাচ্ছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীসহ বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে দুধ নিয়ে যায় এবং বিভিন্ন রোগ নিরাময়ের আশায় এ দুধ পান করে।

দুধ পান করা ওই সব লোকজন প্রকাশ করছে যে, অলৌকিকভাবে দেয়া বকনা গরুর এ দুধ পান করে তাদের বিভিন্ন প্রকার জটিল রোগ নিরাময় হয়েছে। প্রতিদিন আব্দুল মতিনের বকনা গরুর দুধ পান করার জন্য বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসতে দেখা গেছে।
 

 

 

 


দিলীপ গৌর ১৮-১১-২০২০ ০৬:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 450 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com