শিরোনামঃ
নিউজরুম ১৮-১১-২০২০ ০৩:৫৭ অপরাহ্ন |
“শিশু-বৃদ্ধ, নারী-পুরুষ সকলের জন্য বাসযোগ্য নগড় গড়তে চাই” শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী পৌর আওয়ামীলীগের সভাপতি, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, প্যানেল মেয়র-১ হেলাল উদ্দিন মঙ্গলবার (১৭ নেভেম্বর) ১০ নং ওয়ার্ড ও ১৪ ওয়ার্ডের একাংশ আনারস ঘাট, শহীদ রাসেল পার্ক এলাকায় আসরের নামাজের সময় গনসংযোগ করেন।
এছারা মতি সাহেবের ঘাট জামে মসজিদে আসরের নামাজ পরে মুসুল্লীদের উদ্দেশে আলোচনা রাখেন। এসময় মেয়র প্রার্থী হেলাল উদ্দিনের জন্য মসজিদের ইমাম বিশেষ মোনাজাত করে আল্লাহর কাছে প্রার্থনা করেন।
এসময় সাবেক কমিশনার সফর আলী, সাবেক কমিশনার আমীর হোসেন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, ১০ ওয়ার্ডের সভাপতি আজিজুল মন্ডল, সাধারন সম্পাদক শাহজাহান আলী শামিম, কৃষকলীগ নেতা টিএম জিন্না, গোলজার হোসেন, আনিস মেলেটারী, সাবেক সাধারন সম্পাদক আব্দুস সাত্তার, যুবলীগ নেতা শেখ আকিব সাজ্জাদ শুভ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেয়র প্রার্থী হেলাল উদ্দিন এসময় এলাকার সাধারণ মানুষদের সাথে কুশল বিনিময় করেন। কোভিট-১৯ করোনা ভাইরাস প্রতিরোধ মূলক ব্যবস্থা হিসেবে মাস্ক পরিধান ও সাবান দিয়ে বারংবার হাত ধোয়াসহ স্বাস্থ্য সস্মত বিধি মেনে চলাচল করার পরামর্শ দেন। পৌর এলাকার সাধারণ মানুষের দূর্দশা লাঘবে জলাবদ্ধতা নিরসনে করনীয়, রাস্তাঘাটসহ সাধারণ মানুষের দুঃখ, দূর্দশার খোজ খবর জানতে চান।
শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে সঠিক নেতৃত্ব সৃষ্টির কোন বিকল্প নাই। আমি নেতা নই, সেবক হিসেবে পৌরবাসীর সাথে থাকতে চাই। মানুষ পরিবর্তন ও শান্তি চায়। জনগণের প্রতিনিধি নির্বাচনে যোগ্য ব্যক্তি নির্বাচিত না হলে উন্নয়ন হয় না। তাই আমি দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চাই। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা একান্তভাবে কামনা করি।বঙ্গবন্ধুর সোনার বাংলা আর নেত্রীর ডিজিটাল বাংলা গড়ার প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জ পৌর সভাকে মডেল হিসাবে গড়ে তুলব।
পৌরসভাকে আরও উন্নত এবং দুর্নীতি মুক্ত করার জন্য এবার আমি নির্বাচনে ‘দলীয় মনোনয়ন পাওয়ার জন্য মেয়র প্রার্থী হিসেব আপনাদের সহযোগীতা চাই।শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে সঠিক নেতৃত্ব সৃষ্টির কোন বিকল্প নাই। মানুষ পরিবর্তন ও শান্তি চায়। জনগণের প্রতিনিধি নির্বাচনে যোগ্য ব্যক্তি নির্বাচিত না হলে উন্নয়ন হয় না। তাই আমি দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চাই। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা একান্তভাবে কামনা করি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com