উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার টিকেট চায় যুবলীগ নেতা উজ্জল
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৭-১১-২০২০ ০৭:৫৫ অপরাহ্ন
|
|
উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার টিকেট চায় যুবলীগ নেতা উজ্জল
উল্লাপাড়া প্রতিনিধিঃ
উল্লাপাড়া পৌরসভায় এখন জোরেশোরে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে । পাড়া- মহল্লায় মানুষের মুখে মুখে চলছে নির্বাচনী আলোচনা। ভোটের আগেই মেয়র,কাউন্সিলর পদে একাধিক প্রার্থী তাদের কর্মী সমর্থক নিয়ে মানুষের সমর্থন আদায়ে নেমে পড়েছেন মাঠে। সকাল থেকে রাত অবধি চলছে নানা ভাবে প্রচার প্রচারনা। প্রার্থীরা তাদের সমর্থদের নিয়ে দিচ্ছে মহড়া। পাল্টা মহড়া। ভোটের মাঠে নিজেদের শক্তিমত্তা জানান দিতে পাড়া মহল্লায় হোন্ডা মহড়া,মিছিল,সভা সমাবেশ ও গণসংযোগ করছেন তারা। মহল্লায় মানুষের কাছে গিয়ে এসব প্রার্থীরা নানা ভাবে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন। একে অপেরের চেয়ে কেন যোগ্য তাও তুলে ধরছেন। দিচ্ছেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি।
মেয়র পদে উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিক পেতে একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। দলীয় টিকেট পেতে তারা দলীয় নেতাকর্মী,দলের শীর্ষ নেতা ও সাধারন মানুষের মনজয় করতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোটের সময় যত এগিয়ে আসছে মেয়র পদে প্রার্থীতা নিয়ে তত নাটকীয় পরিবর্তন আসছে। এতোদিন ভোটের মাঠে কয়জন প্রার্থী দলের টিকেট পেতে তীব্র প্রতিদ্বন্ধিতা করে চলেছে। তারা প্রত্যকে স্থানীয় এমপির আর্শিবাদ পুষ্ঠ প্রার্থী দাবী করে প্রচার- প্রচারনা চালাচ্ছিলেন। কিন্তু হঠাৎ সেই প্রচারনায় ছন্দপতন ঘটেছে। উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সংসদ সদস্যর ব্যক্তিগত সহকারী,সাবেক ভিপি মীর আরিফুল ইসলাম উজ্জল মেয়র পদে প্রার্থীতা ঘোষনায়। বুধবার (১৮ নভেম্বর) প্রায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে পৌর শহরে আনুষ্ঠানিক প্রচারনায় নামবেন এই যুবনেতা। ইতিমধ্যে প্রচারনার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। যদিও তিনি আগে থেকেই নীরব প্রচারনায় মাঠে ছিলেন। তার প্রার্থীতায় পাল্টে গেছে রাজনৈতিক প্রেক্ষাপট। শুরু হয়েছে নতুন আলোচনা। তারুন্যদিপ্ত মেধাবী এই ছাত্রনেতার উল্লাপাড়ায় রয়েছে তুমুল জনপ্রিয়তা।
উল্লাপাড়া উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের প্রিয় মুখ আরিফুল ইসলাম উজ্জল দীর্ঘ রাজনৈতিক জীবনে ১৯৯৬ সালে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৭/৯৮ সালে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ছাত্রলীগ মনোনীত ভিপি নির্বাচিত হয়। ২০০৬ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উল্লাপাড়া উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত ১০ বছর উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৮ সাল থেকে উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি উল্লাপাড়ার গণমানুষের নেতা তানভীর ইমাম এমপির ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্বপালন করছেন। শিক্ষানুরাগী এই যুবনেতা উপজেলার ঘোনা কুচিয়ামারা ডিগ্রি কলেজের সভাপতি ও পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৭-১১-২০২০ ০৭:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 637 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ