শিরোনামঃ
দিলীপ গৌর ১৭-১১-২০২০ ০৭:০৯ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরের বিশিষ্ট তবলা বাদক দিপেশ চন্দ্র পাল (লাঠু পাল) (৬৫) আজ ১৭ নভেম্বর মঙ্গলবার এনায়েতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সে দুই সপ্তাহ আগে অসুস্থ্য হয়ে পড়লে তাকে এনায়েতপুর হাসপাতালে ভর্তি করা হয়। এদিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে হাসপাতালে মারা যায়।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়ে। এদিন রাতে শাহজাদপুর কেন্দ্রীয় মহা শ্মশানে তার অন্তেষ্টিক্রীয়া সম্পন্ন হয়। সে পৌর এলাকার মণিরামপুর মহল্লার বাসিন্দা। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। উল্লেখ্য, দিপেশ চন্দ্র পালের পিতা প্রয়াত খগেন্দ্রনাথ পালকে হিন্দু অধ্যুষিত এলাকা বলে খ্যাত পাবনার ডেমরা এলাকায় মুক্তিযুদ্ধকালীন সময়ে পাক সেনারা নির্মমভাবে গুলি করে হত্যা করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com