শিরোনামঃ
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ১৭-১১-২০২০ ০৬:৪১ অপরাহ্ন |
কামারখন্দ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে জেরিন আক্তার (১৩) নামে হারিয়ে যাওয়া এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে লোকাল এ্যাডুকেশন এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় লিডো’র ট্রান্সজেকশন সেল্টার সেতুবন্ধন প্রকল্পের সদস্যরা জেরিনের মায়ের কাছে তাকে হস্তান্তর করেন।
সংগঠনটির প্রধান সমন্বয়ক আইভি রহমান চৌধুরী জানান, গত এক মাস আগে কিশোরী জেরিন বাড়ী থেকে বেড়িয়ে যায়। তারপর অনেক খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না বলে জানায় তার মা ফাতেমা বেগম। গত ১০ নভেম্বর ঢাকা রেলওয়ে থানা পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে লিডো’র সদস্যদের খবর দেয়। পরে থানায় গিয়ে ওই কিশোরীকে নিয়ে কয়েক দিন চিকিৎসা শেষে মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমকর্মী ও কামারখন্দ থানা পুলিশের সহযোগিতায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com