শিরোনামঃ
দিলীপ গৌর ১৭-১১-২০২০ ০৬:২৮ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে শাহজাদপুরে মন্দিরে মন্দিরে গীতা পাঠ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় পৌর এলাকার দ্বারিয়াপুর পাতিলহাট কালীমন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে শ্রীমদ্ভবত গীতা পাঠ, বিশেষ প্রার্থনা ও ভজন কীর্তনের আয়োজন করা হয়।
প্রার্থনা অনুষ্ঠানে হাসিবুর রহমান স্বপন এমপির রোগমুক্তি কামনা করে বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার পাল, সাধারণ সম্পাদক বিমল কুমার কুন্ডু, প্রচার সম্পাদক সাগর বসাক, রতন কুমার দত্ত, উৎপল কুমার কুন্ডু, বাসুদেব দত্ত, দুলাল কুমার মোদক, সুবল দাস, মনোরঞ্জন মোদক, তুষার কান্তি সাহা প্রমুখ। অনুষ্ঠানে শ্রীমদ্ভবত গীতা পাঠ করেন শ্রী মিলন কৃষ্ণ বসাক।
অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদ উপজেলা ও পৌর শাখার সদস্যবৃন্দ, বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ সহ হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া পৌর এলাকার শ্রীশ্রী নিতাই গৌর সেবা সংঘ আশ্রম কেন্দ্রীয় মন্দিরে এ উপলক্ষে গীতা পাঠ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, কিডনি সংক্রান্ত রোগে হাসিবুর রহমান স্বপন এমপি উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তুরষ্কের ইস্তাম্বুলের মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com