শাহজাদপুরে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি
২৮ এপ্রিল, ২০২৬ ১২:১৯ অপরাহ্ন

  

শাহজাদপুরে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি

দিলীপ গৌর
১৭-১১-২০২০ ০৬:২৮ অপরাহ্ন
শাহজাদপুরে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি

শাহজাদপুর প্রতিনিধি : বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচীর আলোকে সারা দেশের ন্যায় শাহজাদপুরেও উপজেলা ভ‚মি অফিসে চলছে কর্মবিরতি। গত ৩ দিন যাবৎ চলে আসা এ কর্মবিরতিতে ক্ষতিগ্রস্থ ও হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ।

দীর্ঘদিন এমন কর্মসূচী চললে স্থবির হয়ে পড়বে এ অফিস থেকে জনগণকে দেয়া সেবা কার্যক্রম। অপরদিকে, বাকাসস এর কর্মসূচীর সাথে বাংলাদেশ ভ‚মি প্রশাসন সহকারী সমিতিও একাত্বতা ঘোষণা করেছে। কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, প্রধান সহকারী আব্দুল বারিক, নাজির রতন কুমার সাহা, সার্টিফিকেট সহকারী আহসান হাবিব বাবলু প্রমুখ।

উপস্থিত ছিলেন- জমা সহকারী আব্দুল মজিদ, ভিপি সহকারী আব্দুল জলিল, অফিস সহকারী আব্দুল হাই শেখ, সায়রা সহকারী আরিফুল ইসলাম। বক্তারা বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভ‚মি) এর কার্যালয়ে কর্মরত ১৬-১১ গ্রেডের কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে বাকাসস ২০০১ সাল হইতে আন্দোলন করে আসছে।

এ আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার পদবী পরিবর্তন সংক্রান্ত সার-সংক্ষেপ অনুমোদন করলেও জনপ্রশাসন মন্ত্রনালয় হতে তা আজ পর্যন্তও বাস্তবায়ন হয়নি। উপরোন্ত, ইতোমধ্যেই প্রাথমিক শিক্ষক, সমাজ সেবা, পুলিশ বিভাগ, পরিসংখ্যান, অডিট, কৃষি, প্রাণী সম্পদ অধিদপ্তরসহ প্রায় ২১/২২ টি বিভাগ, দপ্তর, অধিদপ্তরের ১৬-১১ গ্রেডের কর্মচারীর পদবী ও বেতন গ্রেড পরিবর্তন করা হয়েছে।

অথচ, বাকাসস এর দাবীগুলো বাস্তবায়িত না হওয়ায় এ দপ্তরে কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। অনতিবিলম্বে প্রধানমন্ত্রীর অনুমোদনের আলোকে অতিসত্বর বাকাসস এর দাবীগুলো বাস্তবায়ন করার জন্য জনপ্রশাসন মন্ত্রনালয়ের কাছে জোর দাবী জানান বক্তারা।


দিলীপ গৌর ১৭-১১-২০২০ ০৬:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 316 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com