কাজিপুরে আল আরাফা ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন
২২ জুন, ২০২৬ ০৭:৫৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে আল আরাফা ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন

আব্দুল জলিল
১৭-১১-২০২০ ০৩:০২ অপরাহ্ন
কাজিপুরে আল আরাফা ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বন্দরখ্যাত সোনামুখী বাজারে আল আরাফা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা এগারটায় লুৎফর প্লাজার দ্বিতীয় তলায়  ব্যাংকটির ৩৫৭ তম শাখার উদ্বোধন করেন ব্যাংকটির শেরপুর শাখা বগুড়ার ব্যবস্থাপক এএসএম রবিউল ইসলাম। এ উপলক্ষ্যে আয়োজিত সভার সভাপতিত্ব করেন সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।

প্রভাষক আব্দুল মতিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান, সোনামুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, সোনামুখী ঈদগা মাঠের খতিব মুফতি আব্দুল কুদ্দুস।

অন্যদের মধ্যে সাংবাদিক প্রভাষক আবদুল জলিল, প্রধান শিক্ষক আব্দুল বাকী, সিনিয়র অফিসার কামরুজ্জামান রিতু প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকটির সোনামুখী শাখার প্রধান মাসুদুর রহমান। এরপর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আব্দুল জলিল ১৭-১১-২০২০ ০৩:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 898 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com