আবারও বাল্যবিয়ে বন্ধ করলেন বেলকুচি ইউএনও
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৭-১১-২০২০ ০৩:০২ অপরাহ্ন
|
|
আবারও বাল্যবিয়ে বন্ধ করলেন বেলকুচি ইউএনও
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মুকিমপুর গ্রামে বাল্যবিয়ে বন্ধ করেন নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি নবম শ্রেনীর এক ছাত্রীর বাল্যবিয়ে থেকে রক্ষা করেন।
সোমবার (১৬ নভেম্বর) বিকালে গোপন সংবাদের বিত্তিত্বে মুকিমপুর গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। কনের বাড়ীতে মুকিমপুর গ্রামের নবম শ্রেণীর এক ছাত্রী (১৪) এর সাথে তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের ক্ষুদ্র কৃষক (২৩) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে বর ও কনের পিতার প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন এবং কনের পিতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ ইলিয়াস হাসান শেখ, বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ রহমান, পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-১১-২০২০ ০৩:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 476 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ