বেলকুচিতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৬-১১-২০২০ ০৯:০৯ অপরাহ্ন
|
|
বেলকুচিতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রামে বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। তিনি দশম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেন।
রবিবার (১৫ নভেম্বর) রাতে বওড়া গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়। তখন কনের বাড়ীতে বওড়া গ্রামের দশম শ্রেণীর ছাত্রী (১৫) এর সাথে বেলকুচি পৌর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী (২০) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।
ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে বরের পিতা ও কনের পিতার প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন এবং তাদেরকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তারা তাদের ভুল বুঝতে পারেন ও তাদের ছেলে ও মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আকতার হোসেন, পেশকার হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৬-১১-২০২০ ০৯:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 499 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ