কামারখন্দে ট্রাকের নিচে পড়ে যুবকের মৃত্যু
২৮ এপ্রিল, ২০২৬ ০৭:৩৪ অপরাহ্ন

  

কামারখন্দে ট্রাকের নিচে পড়ে যুবকের মৃত্যু

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
১৬-১১-২০২০ ০৭:০৩ অপরাহ্ন
কামারখন্দে ট্রাকের নিচে পড়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকের নিচে চাপা পড়ে জিন্না সরকার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে । ঘটনা সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০ টায় উপজেলার আলোকদিয়ার গ্রামের আব্দুর রশিদ এর মুরগির খাদ্য নামানোর সময় মালবাহী ট্রাকটি হঠাৎ করেই পিছন দিকে এসে শ্রমিককে চাপা দেওয়ায় জিন্না সরকার আহত অবস্থায় পড়ে যায়, পরে এলাকাবাসী তাকে নিয়ে সদর হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয় । মৃত জিন্না সরকার উপজেলার আলোকদিয়ার মধ্যপাড়ার কাসেম আলীর ছেলে । কামারখন্দ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি তার স্বজনদের কাছে হস্তান্তর করেছি । বাদীপক্ষ যদি মামলা করতে চায় তাহলে আমরা মামলাটি গ্রহণ করব ।


সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ১৬-১১-২০২০ ০৭:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 382 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com