সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) শওকত আলী'র মৃত্যুতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সভাপতির শোক
০৫ জুন, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ন

  

সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) শওকত আলী'র মৃত্যুতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সভাপতির শোক

আব্দুল জলিল
১৬-১১-২০২০ ০৩:২০ অপরাহ্ন
সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) শওকত আলী'র মৃত্যুতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সভাপতির শোক

স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত, বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলী'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেনবঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম।

তিনি  (১৬ নভেম্বর) দুপুরে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় বিশিষ্ট গীতিকার ও সুরকার শেখ শাহ আলম  জানান, ‘মহান মুক্তিযুদ্ধ এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে শওকত আলীর অবদান জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ একজন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সৈনিক ও দেশপ্রেমিক প্রবীণ জননেতাকে হারালো।’

কর্ণেল (অব.) শওকত আলী (৮৪) আজ  (১৬ নভেম্বর) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।  

 


আব্দুল জলিল ১৬-১১-২০২০ ০৩:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 306 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com