শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৬-১১-২০২০ ০২:১৩ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে আবু বক্কার মন্ডল (৫৫) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আবু বক্কার মন্ডল উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের জুলমত আলীর ছেলে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে তাকে বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে আশিক।
গত রোববার রাতে বারুহাস ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বঙ্গবন্ধুকে কটুক্তি করায় বাদী হয়ে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পুলিশ ও অভিযোগ সুত্রে জানা যায়, আবু বক্কার মন্ডল গত রবিবার দুপুরে বিনসাড়া বাজারে একটি হোটেলে বঙ্গবন্ধুকে নিয়ে নানা ধরনের কটুক্তি করেন। এ সময় বারুহাঁস ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এর প্রতিবাদ করলে তাকেও গালাগাল করে হুমকি দেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. ফজলে আশিক বলেন, আবু বক্কার মন্ডলকে আদালতের মাধ্যমে সোমবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com