শিরোনামঃ
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ১৬-১১-২০২০ ১১:৩৮ পূর্বাহ্ন |
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের ধাক্কায় ১ জনের মৃত্যু হয়েছে। নিহতের (৫০) পরিচয় পাওয়া যায়নি। তার লাশ সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। কামারখন্দের জামতৈল স্টেশন মাষ্টার আবু হান্নান জানান, রবিবার গভীর রাতে যাত্রী বাহী লালমনি এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে লালমনির হাট যাবার পথে জামতৈল কোবাদ শেখের মোড় পৌছলে ট্রেনের উপর দিয়ে হাটা পথে ঐ ব্যক্তি ধাক্কা খায়। তখন স্থানীয় টহলরত পুলিশ তাকে মুমর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেয়।
সেখানে তার অবস্থা বেগতিক দেখে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। কামারখন্দ থানার পুলিশের এস আই ইয়ামিন সরকার জানান, রাতে (টহল) ডিউটিতে থাকা অবস্থায় রাত পৌনে ২ টায় কোবাদ শেখের মোড়ে রেল লাইনের পাশে রক্তমাখা ব্যক্তি পড়ে আছে। পরে ধরাধরি করে করে তাকে একটি ভ্যানে করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত সিরাজগঞ্জ সদর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। অ্যাম্বুলেন্স করে তাকে সিরাজগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের লাশ সিরাজগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে আছেন বলেও তিনি জানান। এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত রাতে ট্রেনের ধাক্কায় একজন মুমূর্ষু অবস্থায় লাইনের পাশে পরে ছিলো আমাদের টহলরত পুলিশ তাকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com