শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৫-১১-২০২০ ০৭:০৬ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: আসন্ন সিরাজগঞ্জের বেলকুচি পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হাজী হাফিজুর রহমান বলেছেন, কাউন্সিলর নয় ৩ নং ওয়ার্ড বাসির সেবক হতে চাই। মানুষের সেবা করার সুযোগ পেলে আধুনিক বাসযোগ্য মডেল পৌর ওয়ার্ড গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, বেলকুচি পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নাগরিক সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বেলকুচি পৌরসভার ৩ নং ওয়ার্ড বাসি, নানা অনিয়ম দুর্নীতি ও অদক্ষতার কারণে ৩নং ওয়ার্ড আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। আমাকে পৌর বাসী সুযোগ দিলে পরিকল্পিত ভাবে উন্নয়ন মূলক কর্মকান্ড স্বচ্ছতার সাথে পরিচালিত করবো। আমি নির্বাচিত হলে বেলকুচি পৌরসভার এই ওয়ার্ড দুর্নীতিমুক্ত রুপান্তরিত করে ছাড়বো।
নাগরিক সেবা ওয়ার্ড বাসির দোড়গোড়ায় পৌছে দিতে চাই। আমি অসহায় নির্যাতিত মানুষের পাশে আছি এবং আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। নির্বাচনের সময় প্রার্থীরা জনগনকে প্রতিশ্রুতি দিয়ে তা পালন না করার সংস্কৃতি বদলে দিতে চাই, কথায় নয় কাজ করে দেখিয়ে দিতে চাই।
তিনি রবিবার (১৫ নভেম্বর) বিকালে চালা বালিকা দাখিল মাদ্রাসা মাঠে ৩নং ওয়ার্ডের নির্বাচনী জনসভায় জনসাধারণকে তার বক্তৃতায় এসব কথা বলেন। এছাড়া ওয়ার্ডের জনসাধারণের মাঝে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য মাস্ক বিতরন করেন। নির্বাচনী জনসভায় সমাজ সেবক মুজাম্মেল প্রামানিকে সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সমাজ সেবক হাবিব মুন্সি, বক্কার মুন্সি, জেন্মত প্রামানিক, বিশিষ্ট ব্যাবসায়ী হাজী শফিকুল ইসলাম, নুরুল ইসলাম নুরু, আব্দুল্লা মুন্সি, মোঃ কাইউম, মনিরুল মুন্সি, আব্দুল হালিম, আমজাদ হোসেন, রয়হান প্রামানিক, রাসেল, মুজাম প্রামানিক, আবু সাইদ, মোঃ শহিদ , আব্দুল মান্নান, মোঃ ইলিয়াস শেখ প্রমুখ। নির্বাচনী আলোচনা সভা শেষে অত্র এলাকার জনসাধারণকে সাথে নিয়ে মিছিল বের হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com