শিরোনামঃ
দিলীপ গৌর ১৫-১১-২০২০ ০৬:৫৪ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ ১৫ নভেম্বর রোববার শাহজাদপুরে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মযহারুল ইসলামের ১৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল মরহুমের সমাধিতে পূষ্পস্তবক অর্পণ, কালো ব্যাচ ধারণ, শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এদিন সকালে উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৌর এলাকার শক্তিপুর মহল্লার নিজ বাসভবন চত্বরে মরহুমের সমাধিতে পূষ্পস্তবক অর্পন করা হয়।
সকাল ১০টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি মারুফ হোসেন সুনাম। এতে মরহুমের জীবন ও কর্মের উপর স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা তরু লোদী, ভি.পি আব্দুর রহিম, উপাধ্যক্ষ আব্দুল বাছেদ, প্রভাষক হুমায়ুন কবির টিপু, ফারুক সরকার, রানা শেখ প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০০৩ সনের ১৫ নভেম্বর ব্যাংককের বামরুদগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com