শিরোনামঃ
আব্দুল জলিল ১৫-১১-২০২০ ০৫:০৫ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হলেন এক সময়ের নিয়মিত মঞ্চকর্মী ও জনপ্রিয় টিভি তারকা আফসানা মিমি। তাকে তিন বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
আফসানা মিমি জানান, গত ১১ নভেম্বর তার চুক্তির কাজ সম্পন্ন হয়। তিনি বলেন, ‘নাটক করেই একটি জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিলাম। আমার সমস্ত ভাবনায় নাটকের উন্নয়ন। কাজেই এই নিয়োগে সরকারের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি ভীষণ খুশি। নয়া পরিচালক আফসানা মিমিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট।
গতকাল ১৪ নভেম্বর শনিবার রাতে এক শুভেচ্ছা বার্তায় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার ও সুরকার শেখ শাহ আলম জানান, ম্যাডাম নাটকের মানুষ। প্রবল প্রতিভাবান অভিনেত্রী। তার কর্মদক্ষতায় সংস্কৃতিক অঙ্গন আরো বেগবান হবে বলে বিশ্বাস করি।সাহিত্য ও শিল্পের একনিষ্ঠ চর্চার মাধ্যমে আমরা আরও অনেকদূর এগিয়ে যেতে চাই। আশা করি উনার দায়িত্ব পালনকালিন শিল্পকলার প্রচার ও প্রসার ঘটবে ’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com