হত্যা মামলায় বেলকুচিতে যুবদল নেতা গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন
০৩ আগস্ট, ২০২৬ ০৯:৩২ পূর্বাহ্ন

  

হত্যা মামলায় বেলকুচিতে যুবদল নেতা গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৪-১১-২০২০ ০৯:৪৩ অপরাহ্ন
হত্যা মামলায় বেলকুচিতে যুবদল নেতা গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে ব্যবসায়ী রয়েল হত্যা মামলায় উপজেলা যুবদলের আহব্বায়ক কমিটির যুগ্ম-আহবায়ক গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করেছে পিবিআই। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পিবিআই এর উপ-পরিদর্শক বিদ্যুৎ বলেন, দুপুরে গোলাম কিবরিয়াকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। উপ-পরিদর্শক আরো বলেন, প্রায় সাড়ে চার বছর আগে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের চন্দনগাতী গ্রামের ব্যবসায়ী রয়েল হত্যার ঘটনায় গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক সংস্থা এই মামলাটি তদন্ত করেছে। বর্তমানে মামলাটি পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ নেয়া হয়েছে। এই হত্যার ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এজন্য তাকে গ্রেফতার করে দুপুরে গোলাম কিবরিয়াকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। 

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৪-১১-২০২০ ০৯:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 849 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com