শাহজাদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
২০ এপ্রিল, ২০২৬ ০৮:১৭ অপরাহ্ন

  

শাহজাদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

দিলীপ গৌর
১৪-১১-২০২০ ০৬:৫৯ অপরাহ্ন
শাহজাদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শাহজাদপুর প্রতিনিধি : বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২০ উপলক্ষে আজ ১৪ নভেম্বর শনিবার শাহজাদপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস (রক্তের গ্লুকোজ) পরীক্ষার আয়োজন করা হয়। এদিন সকাল ১০টায় ডায়াবেটিস সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ডায়াবেটিক সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডায়াবেটিক সমিতির সভাপতি হাসিব খান তরুনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাসিম হাসান, কোষাধক্ষ্য হানিফ খান স্বাক্ষর, যুগ্ন সম্পাদক মুমিনুর রহমান চৌধুরী, কার্যকরী সদস্য মনোয়ার হোসেন ও অন্যান্য সদস্যবৃন্দ। সর্বমোট ৪‘শ ৬৫ জন রোগীর ডায়াবেটিস বিনামূল্য পরীক্ষা করা হয়।


দিলীপ গৌর ১৪-১১-২০২০ ০৬:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 546 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com