শিরোনামঃ
দিলীপ গৌর ১৪-১১-২০২০ ০৭:০০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, বিশ্বখ্যাত ফোকলোর বিজ্ঞানী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও সাবেক এমপি চয়ন ইসলামের পিতা প্রফেসর ড. মযহারুল ইসলামের ১৭ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৫ নভেম্বর।
এ উপলক্ষে মযহারুল ইসলাম স্মৃতি পরিষদের উদ্যোগে শাহজাদপুরে তাঁর নিজ বাড়িতে তাঁর কবরে পুষ্প মাল্য অর্পন, মৌন মিছিল, কাঙ্গালি ভোজ, মিলাদ মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হবে। উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন সুনাম জানান, সকাল ৯টায় ড. মযহারুল ইসলামের কবরে পূস্পস্তবক অর্পণ, কালো ব্যাচ ধারণ, ১০টায় তার প্রতিকৃতিতে মাল্যদান এবং দলীয় কার্যালয়ে তার আত্মার শান্তি কামনা করে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com