শিরোনামঃ
দিলীপ গৌর ১৪-১১-২০২০ ০৬:৪৬ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের প্রতিপক্ষের অর্ধশতাধিক গাছ কর্তনের করা হয়েছে। গত ১১ নভেম্বর বুধবার দুপুরে বিভিন্ন ফলস ও ঔষধী এবং মূলবান অর্ধশতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
আজ ১৪ নভেম্বর শনিবার দুপুরে বাগান মালিক নন্দলালপুর গ্রামের মৃত আব্দুল ছোবাহানের ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ জানান, আমি নন্দলালপুর মৌজায় ১৩ শতক জায়গা ক্রয় করে ৬ বছর পূর্বে বিভিন্ন ধরনের মূল্যবান গাছ লাগিয়ে বাগান করি। হঠাৎ ছয় বছর পর এসে আমার ক্রয় করা জায়গা নিজের দাবী করে দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা বাগানের অর্ধশতাধিক গাছ কেটে নিয়েছে প্রতিবেশী নিয়ামত বেপারী, নূর এবং খান গং।
গাছ কর্তন করায় আমার বিশাল ক্ষতি হয়েছে। আমি এর সুষ্ঠ বিচার প্রার্থনা করছি। এদিকে গাছ কাটাকে কেন্দ্র করে আব্দুল্লাহ আল মাহমুদ শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com