শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৪-১১-২০২০ ১০:০৯ পূর্বাহ্ন |
আাশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে দু’টি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারায়ণ কর্মকার (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
নিহত চালক তাড়াশ পৌর শহরের তাড়াশ রাধা গোবিন্দ মন্দির এলাকার পলান কর্মকারের ভগ্নিপতি।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামে বিপরীত থেকে আসা দুটি অটোভ্যানের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সুত্রে জানা যায়, শুক্রবার রাতে তাড়াশ-কাটাগাড়ী আঞ্চলিক সড়কের কাস্তা এলাকা থেকে ভ্যান চালিয়ে আসার পথে দু’টি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক নারায়ণ কর্মকার গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাড়াশ হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক বগুড়ার শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com