তাড়াশে তালম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রী-বার্ষিক কাউন্সিল চলছে
০২ আগস্ট, ২০২৬ ০৭:০১ পূর্বাহ্ন

  

তাড়াশে তালম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রী-বার্ষিক কাউন্সিল চলছে

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৩-১১-২০২০ ০২:৪৯ অপরাহ্ন
তাড়াশে তালম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রী-বার্ষিক কাউন্সিল চলছে
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের ত্রী-বার্ষিক কাউন্সিল চলছে। শুক্রবার ( ১৩ নভেম্বর) সকালে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাসউজ্জামানের সভাপতিত্বে কাউন্সিলের ১ম অধিবেশনের আলোচনা সভা অনুষ্ঠিত শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. মো: আব্দুল আজিজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ গাজী ম.ম আমজাদ হোসেন মিলন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রজত ঘোষ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন তাপস সহ অারো অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তালম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক।

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৩-১১-২০২০ ০২:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 354 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com