শিরোনামঃ
দিলীপ গৌর ১৩-১১-২০২০ ০২:৪৯ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : দেশে কোথাও কোন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ২০ টাকা কেজি পাওয়া না গেলেও শাহজাদপুরে মাছ বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি। চলতি মৌসুমে পানি কমার সাথে সাথে মাছের প্রচুর আমদানি হয়েছে। শাহজাদপুর দ্বারিয়পুর মাছ বাজারে এখন মাছ দিয়ে ছেয়ে গেছে। বিভিন্ন রকম মাছের আমদানি হলেও ছোট মাছের দাম অনেক কম।
ছোট পুঁটি, খলসা, ছোট টেংরাসহ নানান ধরনের মাছ পাইকারী বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি। দ্বারিয়পুর মৎস্য ব্যবসায়ী নান্নু ব্যাপারী জানান, পানি কমার সাথে সাথে প্রচুর মাছে আমদানি হচ্ছে। বিশেষ করে ছোট মাছ মন মন ধরা পড়ছে। এসব মাছ কেনার ক্রেতা একেবারেই না। প্রতিদিন এসব মাছ বাজারে আমদানি হচ্ছে।
তাই স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা রংপুর,দিনাজপুর এবং ঢাকার গাজীপুরে এসব মাছ বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। শুটকি মাছ করার জন্য এ মাছ অনেকেই নিয়ে যাচ্ছে। মৎস্য ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান, বিভিন্ন পুকুরে ও ছোট ছোট নদী-নালাতে প্রচুর এ ধরনের মাছ ধরা পড়ছে। অনেক মানুষ পুকুর-নদীতে এ ধরনের মাছ ধরছে। জন্য এ মাছের দাম অনেক কম। ২০ টাকা কেজি দরেও অনেকে নিতে চায় না। তাই শাহজাদপুরে এখন মাছের সয়লাব হয়ে গেছে বাজার।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com