বেলকুচিতে প্রশাসনের তৎপরতায় যানজট মুক্ত করতে পারছে না
২২ এপ্রিল, ২০২৬ ০১:১৪ পূর্বাহ্ন

  

বেলকুচিতে প্রশাসনের তৎপরতায় যানজট মুক্ত করতে পারছে না

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১২-১১-২০২০ ০৯:০৫ অপরাহ্ন
বেলকুচিতে প্রশাসনের তৎপরতায় যানজট মুক্ত করতে পারছে না
জহুরুল ইসলাম: তাঁতশিল্প খ্যাত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা। শিল্পের বিপ্লবে সাথে সাথে (বেলকুচি-সিরাজগঞ্জ) আঞ্চলিক সড়কে বেড়ে চলছে যানজটের সমস্যা। উপজেলা প্রশাসনের তৎপরতায়ও যানজট মুক্ত করতে পারছেনা। একদিকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে কড়ই তলা পর্যন্ত, অপরদিকে মুকুন্দগাঁতি বাসস্ট্যান্ড হইতে শেরনগর পর্যন্ত প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। যার কারণে এ এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রামান ব্যহত হচ্ছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসন থেকে অটোভ্যান সিএনজিসহ বিভিন্ন ধরনের যানবাহন রাখার উপর নিষেধাজ্ঞা জারি করলেও বাস্তবচিত্র ভিন্ন। চোখ মেললেই দেখা যায় প্রশাসনের নিষেধাজ্ঞাকে অমান্য করে আঞ্চলিক সড়কের বেশিরভাগ জায়গা জুড়ে দখল করে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে রয়েছে আটো ভ্যান, রিক্সা, সিএনজিসহ বিভিন্ন ধরনের যানবাহন। এই আঞ্চলিক সড়ক ব্যবহারকারী কয়েকজনের সাথে কথা বলে জানাযায়, অতিরিক্ত যানবাহন ও নির্দিষ্ট কোন স্ট্যান্ড ব্যবস্থা না থাকার কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। তারা মনে করেন যানজট নিরসনের জন্য ট্রাফিক ব্যবস্থার উন্নতির পাশাপাশি আটো ভ্যান, রিক্সা ও সিএনজি স্ট্যান্ডের জন্য নির্ধারিত স্থান করে দিতে পারলে এসব স্থান যানজট মুক্ত থাকবে। এবিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান এই প্রতিবেদকে জানান, আমরা যানবাহনের দাড়ানো জন্য নির্দিষ্ট সিমানা নির্ধারব করে দিয়েছি। এই সিমানা অতিক্রম করে যে সকল যানবাহন দাড়ানো থাকে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার করছি। আমি মনে করি প্রশাসনের একারপক্ষে এই যানজট নিরসন সম্ভব নয়। এটি নিরসন করতে হলে সকলকে এগিয়ে আসা দরকার পাশিপাশি সকলকে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১২-১১-২০২০ ০৯:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 487 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com