শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১২-১১-২০২০ ০৬:৪৫ অপরাহ্ন |
এম এ মাজিদ : গরুর অভাবে নিজ কাঁদে ঘানি টেনে তেল উৎপাদনকারী সেই জাকির হোসেনকে ঘানি টানার জন্য গরু দিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মাদ। বৃস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাধাইনগর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মাদারজানি গ্রামে ওই দম্পতিকে ঘানি টানার জন্য ৬৪ হাজার ৫ শত টাকা মূল্যের একটি বলদ গরু প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,বিএম রওশন কবির, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুনসহ তাড়াশ মডেল প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। এ প্রসঙ্গে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মাদ বলেন, মুজিব বর্ষে বর্তমান সরকারের অঙ্গিকার সমাজের সম্বলহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
তাই জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে এই বলদ গরুটি প্রদান করা হলো। উল্লেখ্য, গরুর অভাবে নিজ কাঁেদ তেলের ঘানি টানেন জাকির দম্পতি শিরোনামে গত ৯ নভেম্বর বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ পেলে সংবাদটি জেলা প্রশাসকের নজরে এলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড: ফারুক আহম্মাদ ওই দম্পতির জন্য ঘানি টানার গরু দেওয়ার উদ্দ্যোগ নেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com