শিরোনামঃ
আব্দুল জলিল ১২-১১-২০২০ ০৪:৫৯ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টার ঃ সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের উপ-নির্বাচনে ১৭১ টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। উপ নির্বাচনে ১৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৬৪ হাজার ৭৬৪ জন। এরমধ্যে মহিলা ভোটার ১লক্ষ ৮৪ হাজার ১৪৯ জন , পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ৬১৫ জন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনের শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্র গুলোতে উপস্থিতি বাড়তে থাকে। বিশেষ করে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে মহিলা ভোটারের লম্বা লাইন। ভোটারদের মধ্যে ইভিএম ভীতি লক্ষ করা যায়নি। ইভিএম এ অনেক ভোটার অল্প সময়ে ভোট প্রদান করে করতে পেরেছেনে বলে জানান। এছাড়া নিজের ভোট নিজে দিতে পেরে তারা আনন্দিত।
উপ-নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী প্রয়াত মোহাম্মাদ নাসিম পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয় নৌকা প্রতীকে এবং বিএনপি দলীয় মনোনীত প্রার্থী সেলিম রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল নয়টায় কাজিপুর পৌর এলাকার বেড়ীপোটল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদাণ করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়। বেলা ১১ টায় চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয়কেন্দ্রে ভোট প্রদান করেন বিএনপি প্রার্থী সেলিম রেজা।
উল্লেখ্য, আ.লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যু জনিত কারণে সিরাজগঞ্জ -১ আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com