উল্লাপাড়ায় বিশাল গণসংযোগ,নেতাকর্মী নিয়ে মেয়র প্রার্থী আমিরুল ইসলাম আরজু
২৪ এপ্রিল, ২০২৬ ১১:২৭ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় বিশাল গণসংযোগ,নেতাকর্মী নিয়ে মেয়র প্রার্থী আমিরুল ইসলাম আরজু

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১২-১১-২০২০ ০৪:১০ অপরাহ্ন
উল্লাপাড়ায় বিশাল গণসংযোগ,নেতাকর্মী নিয়ে মেয়র প্রার্থী আমিরুল ইসলাম আরজু

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর নির্বাচন কে সামনে রেখে মেয়র পদপ্রার্থী বর্তমান পৌর প্যানেল মেয়র (কাউন্সিল) আমিরুল ইসলাম আরজু বিশাল গণসংযোগ করছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১ ঘটিকায় আঃলীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী আমিরুল ইসলাম আরজুর নেতৃত্বে পৌর শহরের ঘোষগাঁতী থেকে বিশাল গণসংযোগ বের হয়।

পরে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্লোগানে মুখরিত গণসংযোগ টি পুরাতন বাসস্ট্যান্ড হয়ে থানা মোর অতিক্রম করে ঝিকিরা, শ্রীকোলা এবং শ্যামলীপাড়া প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি কাওয়াক মোরে এসে শেষ। গণসংযোগকালে মেয়র প্রার্থী আমিরুল ইসলাম আরজু সাধারণ মানুষের কাছে আঃলীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন এবং পৌর মেয়র নির্বাচনে সকলের কাছে দোয়া চেয়েছেন।

এই গণসংযোগে অংশগ্রহণ করেন অন্ততঃ ৫ হাজার নেতাকর্মী ও জনসাধারণ। নির্বাচনী গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র পদে বাংলাদেশ আঃলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আমিরুল ইসলাম আরজু জানান বাংলাদেশ আঃলীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী হয়ে সাধারণ মানুষের যে ভালোবাসা পেয়েছি এজন্য সকলের প্রতি কৃতজ্ঞ।

আমিরুল ইসলাম আরজু পৌর এলাকার জনসাধারণের উদ্দেশ্যে বলেন তিনি যদি আঃলীগের হয়ে মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হয়, তাহলে মেয়র হিসেবে নয় জনগণের সেবক হয়ে ২৪ ঘণ্টা সকলের পাশে থাকব। পৌর সভার সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। সংসদ সদস্য তানভীর ইমামের দিকনির্দেশনায় উল্লাপাড়া পৌরসভা কে ডিজিটাল পৌরসভায় রূপান্তর করা হবে ইনশাআল্লাহ তার বক্তব্যে তিনি জানিয়েছেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১২-১১-২০২০ ০৪:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 504 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com