শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১১-১১-২০২০ ০৮:১৫ অপরাহ্ন |
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে নানা কর্মসূচি পালন করেছে নাগরপুর উপজেলা যুবলীগ। এক বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠান ও অসহায় দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচী পালন করেছে উপজেলা যুবলীগ।
‘সংকটে, সংগ্রামে, মানবিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ’ এই স্লোগান নিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে এ বছর। উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এস.এম আনোয়ার হোসেন নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সময় শোভাযাত্রা আরো উপস্থিত ছিলেন,উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো.আব্দুস সালাম,সাধারণ সম্পাদক মো.শাহ আলম হোসেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাকির হোসেন পাখি,জজ কামাল,সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কোহিনূর, ওয়াসিম সিকদার,যুবলীগ নেতা শহিদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আব্দুর রউ রতন প্রমূখ।শোভাযাত্রাটি সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে নাগরপুর রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতির অফিসে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com