৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষে শাহজাদপুরে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের মানববন্ধন
২৮ এপ্রিল, ২০২৬ ১১:১৪ অপরাহ্ন

  

৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষে শাহজাদপুরে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের মানববন্ধন

দিলীপ গৌর
১১-১১-২০২০ ০৭:২৫ অপরাহ্ন
৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষে শাহজাদপুরে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের মানববন্ধন

শাহজাদপুর প্রতিনিধি : ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষে আজ ১১ নভেম্বর বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালতের বিচার বিভাগীয় কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বাংলাদেশ বিচার বিভাগীয় এসোসিয়েশন, শাহজাদপুর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এদিন সকাল ১১টায় শাহজাদপুর চৌকি আদালত চত্বরে এ মানববন্ধন পালন করা হয়।

প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারি জজ আদালতের সেরেস্তাদার মোজাম্মেল হক, পেশকার আব্দুল মালেক ওয়ারেসি, যুগ্ন জেলা দায়রা জজ আদালতের বেঞ্চ-সহকারী মোহাম্মদ আলী, নি¤œমান সহকারি শাহ আলম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনো মেহেদি হাসান প্রমুখ।

বক্তারা, অধঃস্তন আদালতের কর্মচারীদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভূক্ত করতঃ উক্ত স্কেলে বেতন ভাতা প্রদান, সকল বøক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি করে হাইকোর্ট ও মন্ত্রণালয়ের ন্যায় জেষ্ঠ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রতি ৫ বছর অন্তর অন্তর পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা এবং অধঃস্তন সকল আদালতের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রনয়নের দাবি জানান।

বক্তারা অবিলম্বে তাদের ৩ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। অন্যথায় আগামীতে কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা উল্লেখ করেন। মানববন্ধনে শাহজাদপুর চৌকি আদালতের সকল বিচারবিভাগীয় কর্মচারীবৃন্দ অংশ গ্রহণ করেন।
 


দিলীপ গৌর ১১-১১-২০২০ ০৭:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 389 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com