শাহজাদপুরে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১৯ এপ্রিল, ২০২৬ ০৮:২৩ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিলীপ গৌর
১১-১১-২০২০ ০৭:২৪ অপরাহ্ন
শাহজাদপুরে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহজাদপুর প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় আজ ১১ নভেম্বর বুধবার শাহজাদপুরে আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুবলীগ দলীয় কার্যালয়ে নানা কর্মসূচির আয়োজন করে। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।

সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আয়বায়ক কামরুল হাসান হীরক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহম্মেদ, শামসুল আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তরু লোদী, কোষাধ্যক্ষ আব্দুস সালাম ব্যাপারী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু, পৌর যুবলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

আলোচনা সভা শেষে কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে ১ হাজার গরীব, দুস্থ ও এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।
 

 


দিলীপ গৌর ১১-১১-২০২০ ০৭:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 479 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com