নানা আয়োজনে নাগরপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
০৭ নভেম্বর, ২০২৬ ০৫:৪১ অপরাহ্ন

  

নানা আয়োজনে নাগরপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
১১-১১-২০২০ ০৬:৫৩ অপরাহ্ন
নানা আয়োজনে নাগরপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে বুধবার (১১ নভেম্বর) দিনব্যাপী এ কর্মসূচি উদযাপন করছে নাগরপুর উপজেলা যুবলীগ।কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠান ও অসহায় দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ।

‘সংকটে, সংগ্রামে, মানবিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ’ এই স্লোগান নিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে এ বছর। ভোরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু, শাহিনুর রহমান শাহিন, মাফুজ রানা এমবি ও খন্দকার আবু সাঈদ টিটুর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে নাগরপুর শহীদ শামসুউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় উপজেলা যুবলীগের আহবায়ক প্রয়াত মীর আহম্মেদ শাহীনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১১-১১-২০২০ ০৬:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 383 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com