তাড়াশে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০৭ নভেম্বর, ২০২৬ ০৫:৪২ অপরাহ্ন

  

তাড়াশে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১১-১১-২০২০ ০৪:৪৮ অপরাহ্ন
তাড়াশে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা যুবলীগের উদ্যোগে একটি র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে আওয়ামীলীগের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাব আলী কিরণ, উপজেলা যুবলীগের সাংগঠনিক হোসেন আলী রুবেল, যুবলীগ নেতা আনিছ প্রধান, রাহুল সরকার মমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশ প্রমুখ।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১১-১১-২০২০ ০৪:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 400 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com