শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১১-১১-২০২০ ০৪:৪৮ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে ১০ বছরের এক শিশু কন্যা। গত শুক্রবার (৬ নভেম্বর) সকালে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চর খামারউল্লা পাড়া গ্রামে প্রতিবেশী মৃত জুব্বার মন্ডলের ছেলে আলক্কাছ মন্ডল (৫৫) নামের এক ব্যাক্তি ঐ শিশুকন্যাকে ধর্ষনের চেষ্টা করেছে বলে অভিযোগ তুলেছে শিশু সহ তার পরিবার।
ধর্ষণের চেষ্টা শিকার হওয়া শিশু জানায়, আমি গত শুক্রবার (৬ নভেম্বর) খুব সকালে আমাদের জমিতে আমার বাবা ঘাস বুনেছে। তাই সেখানে পাখি তাড়াতে যাই। কিছুক্ষন পরে আমাদের প্রতিবেশি আলকাছ মন্ডল আমার কাছে এসে মুখ চেপে ধরে মাটিতে শোয়ায় আর জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এমন সময় আমি চিৎকার দিলে সে পালিয়ে যায়। মেয়ের বাবা জানান, ঐ নরপিশাচ আমার মেয়ের সাথে এমন খারাপ আচারণ করায় আমি স্থানীয় গ্রাম প্রদান ও ইউপি সদস্য আব্দুল হামিদের কাছে বিচার প্রার্থনা করি। তারা আমাকে বিচার না দিয়ে বিভিন্ন ধরনের পায়তারা করছে। আমি বার বার ইউপি সদস্য আব্দুল হামিদের কাছে ন্যায্য বিচার দাবী করলে সে আমার কথা এরিয়ে গিয়ে আমাকে বলে তোমার মেয়ে তো ধর্ষণ হয় নাই আর মরেও নাই।
আমি তার কথায় হতাশ হয়ে পরেছি। তাহলে আমি দরিদ্র কৃষক বলে কি ন্যায় বিচার পাব না। আমি আপনাদের মাধ্যমে আমার মেয়ে সাথে যে নরপিশাচ এরকম কাজ করেছে তার উপযুক্ত বিচার দাবী করছি। অত্র ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাহবুবুর রশিদ শামীম এই প্রতিবেদকের কাছে বলেন আমি এসব বিষয়ে কিছু জানি না। আমি আগে বিষয়টি সম্পর্কে অবহিত হই। আর বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা'র কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি প্রতিবেদকের কাছে কোন বক্তব্য দিতে রাজি হননি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com