এমপিও’র দাবিতে মোহাম্মদ নাসিম অটিস্টিক স্কুলের মানববন্ধন
২৪ এপ্রিল, ২০২৬ ০১:১৫ অপরাহ্ন

  

এমপিও’র দাবিতে মোহাম্মদ নাসিম অটিস্টিক স্কুলের মানববন্ধন

আব্দুল জলিল
১০-১১-২০২০ ০৭:৫৫ অপরাহ্ন
এমপিও’র দাবিতে মোহাম্মদ নাসিম অটিস্টিক স্কুলের মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ সারাদেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে কাজিপুরের মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীগণ মানববন্ধন করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর)সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে ওই বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীগণ মানববন্ধনে অংশ নেন। এসময় তারা মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নিকট প্রতিবন্ধী বিদ্যালয়গলোকে স্বীকৃতি এবং এমপিও’র দাবী জানান।

 মানববন্ধনে অংশ নেয়া বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সোনামুখী ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউপি সদস্য ফরিদুল ইসলাম বাবু জানান. ‘ জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রি প্রতিবন্ধীদের নিয়ে অনেক কাজ করছেন। এখন নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের এমপিও দিলে তারা প্রতিবন্ধীদের নিষ্ঠার সাথে শিক্ষা দিতে পারেন। আশা করি নেত্রী এই বিষয়টি মেনে নেবেন।’

মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাহফুজুর রহমান মান্নান, সহসভাপতি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক জহুরুল ইসলামসহ শিক্ষক কর্মচারীগণ।


আব্দুল জলিল ১০-১১-২০২০ ০৭:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 606 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com