শিরোনামঃ
দিলীপ গৌর ১০-১১-২০২০ ০৬:৩৫ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের পোরজনা ইউনিয়ন পরিষদে গতকাল ৯ নভেম্বর সোমবার সকালে নবাগত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বাবু দায়িত্বভার গ্রহণ করেছেন। এসময় দলীয় নেতাকর্মী ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল মারা যাওয়ার কারণে এই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শুন্য হয়।
গত ২০ অক্টোবর পোরজনা ইউনিয়নের উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আনোয়ার হোসেনের বাবু বিজয়ী হয়। গত ৮ নভেম্বর রোববার সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ।
তারই ধারাবাহিকতায় আজ তিনি পোরজনা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নবাগত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বাবু জানান, আমাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য পোরজনা ইউনিয়নের জনগণের কাছে আমি কৃতজ্ঞ। তাদের বিশ্বাস ও ভালোবাসার এই ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না।
তিনি আরো বলেন, নির্বাচনের পূর্বে আমি ভোটারদের কাছে যে আশ্বাস ও অঙ্গীকার করেছিলাম সর্বপ্রথম আমি সেই সে কাজগুলো করবো। সেইসঙ্গে রাস্তাঘাটের দ্রুত সংস্কার করবো।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com