শাহজাদপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস
২৮ এপ্রিল, ২০২৬ ১১:১৩ অপরাহ্ন

  

শাহজাদপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

দিলীপ গৌর
১০-১১-২০২০ ০৬:০৭ অপরাহ্ন
শাহজাদপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

শাহজাদপুর  প্রতিনিধি : শাহজাদপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে আদালত। ২টি মামলার উদ্ধার করা মাদকদ্রব্য আজ ১০ নভেম্বর মঙ্গলবার সকালে শাহজাদপুর সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিজ্ঞ সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু খান শাহিন কনক এর উপস্থিতিতে  আদালত প্রাঙ্গণে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

২টি  মামলার ধ্বংসকৃত মাদকদ্রব্যের আলামত ৪০ কেজি গাজা ও ৮‘শ ৭২ পিচ ইয়াবা আদালত প্রাঙ্গণে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উক্ত মাদক দ্রব্য ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন কোর্ট পুলিশ পরিদর্শক আসলাম হোসেন, জিআরও মো. রশিদুল ইসলাম প্রমুখ।


দিলীপ গৌর ১০-১১-২০২০ ০৬:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 281 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com