বেলকুচি উপজেলা পর্যায়ে গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
২৮ এপ্রিল, ২০২৬ ০৭:৫৮ পূর্বাহ্ন

  

বেলকুচি উপজেলা পর্যায়ে গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১০-১১-২০২০ ০৬:১৫ অপরাহ্ন
বেলকুচি উপজেলা পর্যায়ে গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে মানু‌ষের শরীরে গোদ রোগ সংক্রামক এবং প্রতিকার কিভাবে করা হয় এ বিষয়ে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে গোদ রোগ সংক্রামক বিষয়ের উপড় সামাজিক উদ্বৃদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপজেলার জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক ব্যক্তি, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধান, ডাক্তার এবং গনমাধ্যমেের প্রতিনিধিদের নিয়ে কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, এ কে এম মোবাখ্খারুল ইসলামের সভাপতিত্বে, বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব একেএম ইউছুফজি খাঁন, সাধারণ সম্পাদক, আলহাজ্ব ফজলুল হক সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ আলী আক্দ, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, সাধারণ সম্পাদক, রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, মাহবুবুর রশীদ শামীম, লেপ্রা বাংলাদেশের জেলা সমন্বয়কারী সাখাওয়াত হোসেন, এসেন্ডের সমন্বয়কারী শাহাদাৎ হোসেন প্রমুখ। 

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১০-১১-২০২০ ০৬:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 433 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com