নৌকার প্রচারণায় বসুন্ধরা গ্রুপের ডিজিএম এস্টেট আমিনুল ইসলাম
০৭ নভেম্বর, ২০২৬ ০৫:৪১ অপরাহ্ন

  

নৌকার প্রচারণায় বসুন্ধরা গ্রুপের ডিজিএম এস্টেট আমিনুল ইসলাম

আব্দুল জলিল
১০-১১-২০২০ ০৬:১৫ অপরাহ্ন
নৌকার প্রচারণায় বসুন্ধরা গ্রুপের ডিজিএম এস্টেট আমিনুল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ নৌার পক্ষ্যে ভোট চাইছেন বসুন্ধরা গ্রুপের ডিজিএম এস্টেট আমিনুল ইসলাম। মঙ্গলবার দুপুরে তিনি সস্ত্রীক কাজিপুর উপজেলা শহরের আশপাশের এলাকায় তানভির শাকিল জয়ের পক্ষ্যে নৌকা মার্কার ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ইভিএম এ ভোটদানের নানা দিক ভোটারদের সামনে উপস্থাপন করেন। কাজিপুরের নাটুয়ারপাড়া ইউনিয়নের বাসিন্দা আমিনুল ইসলাম এখন বসুন্ধরা গ্রুপের ডিজিএম হিসেবে কর্মরত আছেন। আসন্ন ১২ নভেম্বর বৃহস্পতিবারের নির্বাচনে নৌকার পক্ষে চরের ভোটারদের নিকট যাচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি এই প্রতিবেদককে জানান, কাজিপুরের মানুষ নৌকা পাগল। আমরা যারা চাকরি করি তারাও ছুটি নিয়ে ভোট দিতে এসেছি। এই ফাঁকে জয় সাহেবের জন্যে আমাদের নিজস্ব আত্মীয় স্বজনদের নিকট যাচ্ছি ভোট চাচ্ছি। আশানুরূপ সাড়াও পাচ্ছি।

তিনি আরও জানান, ‘ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুর পরে এটাই তরুণ নেতা প্রকৌশলী তানভির শাকিল জয় এর প্রথম নির্বাচন। আমার মনে হয়েছে যেহেতু ইভিএমএ ভোট হবে, তাই অল্প শিক্ষিত, অর্ধ শিক্ষিত, অথবা স্বশিক্ষিত ও অক্ষরজ্ঞানহীন ভোটারদের ভোট কিভাবে দিতে হবে তা শিখিয়ে দিচ্ছি ও ভোট চাইছি। আশা করছি নেতাকে অনেক বেশি ভোটে আমরা উইন করাবো ইনশা আল্রাহ।এ লক্ষ্য নিয়েই দিনরাত কাজ করে যাচ্ছি।এসময় তার সাথে ছিলেন স্ত্রী ফাতেমা আমিনুল, কাজিপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান বাবলু, তেকানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমূখ।  


আব্দুল জলিল ১০-১১-২০২০ ০৬:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 559 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com